ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬

ads

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুলখানির অনুষ্ঠানে খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নারীসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের গুয়ালখালী ডাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা গেছে, ডাকপাড়া গ্রামের নবাব খান (৬৫) বার্ধক্য জনিত কারণে কয়েক দিন আগে মারা যান। গতকাল মরহুম নবাব খানের স্ত্রী রহিমা বেগম বিকালে নিজ বাড়িতে স্বামীর নামে মিলাদ ও বিরানী খাওয়ার আয়োজন করেন। সেখানে বিরানী দেওয়া-নেওয়া নিয়ে দাওয়াতী মেহমান আতা খান ও সুমন মিয়ার কথাকাটি হয়। কথা কাটাকাটির রেশ ধরে ওই দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আতা খান, হালিম মিয়া, রনি মিয়া ও অজ্ঞাত এক নারীসহ ৬ জন আহত হন। সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল করিম বলেন, এ ঘটনায় রাতে এক পক্ষ অভিযোগ করেছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিব।

ads
ads
ads

Our Facebook Page